গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata উল্লেখ নেই সিঁদুরের, ব্রাত্য-র গান

    উল্লেখ নেই সিঁদুরের, ব্রাত্য-র গান

    0
    170
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    পাকিস্তানে অপারেশনে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব এনেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন অপারেশন সিঁদুর কোনও রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সেনা কৃতিত্ব।

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা দফতরের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিছুটা সুরেই সেনার প্রতি কুর্নিস জানিয়েছেন ব্রাত্য বসু। বিজেপি বিধায়ক অসীম সরকারও গানের সুরে কৃতিত্ব স্বীকার করেছেন। তবে প্রস্তাবে সিঁদুরের নামোল্লেখ না থাকায় প্রশ্ন তোলে বিজেপি। সেনাবাহিনীর কৃতিত্বকে সম্মান জানিয়ে বিধানসভায় আলোচনা হলেও প্রস্তাবে সিঁদুর নাম কেন নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়করা।

    শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই অধিবেশনে চারজন সদস্য অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।