
পহেলগাঁও ইস্যুতে সোমবার উত্তাল হতে পারে বিধানসভার বাদল অধিবেশন। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২২ জন ভারতীয় পর্যটকের মৃত্যু এবং তার জবাবে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাতমূলক অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ হতে চলেছে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রস্তাব আনতে চলছে বিধানসভার সচিবালয়। যদিও এই প্রস্তাবে অপারেশন সিঁদুর-র কোনও উল্লেখ নেই। বিজেপির দাবি সেনাবাহিনী দেশের গর্ব এবং তাদের প্রতিক্রিয়া অপারেশন সিঁদুর নামেই চিহ্নিত হয়েছে। তাই এই নাম অনুপস্থিত থাকা মানে সেনার বীরত্বকেই ছোট করা হয়েছে।
বিজেপি পরিষদীয় দলের কাছে প্রস্তাবের কপি পৌঁছতেই ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। অপারেশন সিঁদুরকে প্রস্তাবে সংযোজন করা নিয়ে সোমবার উত্তাল হতে পারে বিধানসভা।







