গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International হরমুজ সঙ্কটে সামরিক সমাধান নেই : আরাগচি

    হরমুজ সঙ্কটে সামরিক সমাধান নেই : আরাগচি

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে এই সঙ্কটের কোনও সামরিক সমাধান নেই – এক্স এ এমনই বার্তা দেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, সমস্যার সমাধান হতে পারে কেবল আলোচনার মাধ্যমে এবং পাকিস্তানের মধ্যস্থতায় সেই আলোচনা অগ্রসর হচ্ছে।
    তিনি আরও সতর্ক করে বলেছেন, আমেরিকাকে সাবধানে চলতে হবে, যাতে অন্য কোনও পক্ষ তাদের ভুল পথে নতুন সংঘাতে না জড়িয়ে ফেলে। একই সতর্কতা তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিও দিয়েছেন। আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম- এর সমালোচনা করে বলেছেন, এটি সমস্যার কোনও সমাধান না করে আরো জটিলতা তৈরি করছে।
    এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ নিরাপদ রাখতে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এই অভিযানের নাম দেওয়া হয় প্রজেক্ট ফ্রিডম।