গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই : ট্রাম্প

    পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই : ট্রাম্প

    0
    52
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সম্পূর্ণরূপে ইহুদি-বিরোধী আক্রমণ বলে উল্লেখ করেছেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন,এই পৃথিবীতে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই। আমেরিকা,এর তীব্র নিন্দা জানায়। ট্রাম্প প্রশাসন এই গুলিবর্ষণকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করছে। বলা হয়েছে,হামলায় নিহতদের, ইহুদি সম্প্রদায়ের ও অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমেরিকার প্রার্থনা ও সমবেদনা রইল।এদিকে,সিডনির সৈকতটিতে দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৬ জন নিহত এবং বহু ব্যক্তি আহত হয়েছেন। যা ১৯৯৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় প্রাণঘাতী বন্দুক হামলা। এ ঘটনায় অস্ট্রেলিয়ায় ব্যাপক শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে বলেছেন, দেশে এই ধরনের ঘৃণা, হিংসা ও সন্ত্রাসের কোনো স্থান নেই। তিনি পরিষ্কারভাবে বলছেন, তাঁরা একে নির্মূল করেই ছাড়বেন।এদিকে পুলিশ জানিয়েছে, এই হামলায় জড়িত দুই বন্দুকধারী হলেন একজন বাবা ও তার ছেলে।ঘটনাস্থলেই ৫০ বছর বয়সী বাবা মারা যান।পুলিশ আরো জানিয়েছে, ৫০ বছর বয়সী এই ব্যক্তি বন্দুক ক্লাবের সদস্য ছিলেন এবং অস্ত্রের লাইসেন্সও পেয়েছিলেন।