গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বোয়িং বিমানের জ্বালানি সুইচে সমস্যা নেই, জানাল এআই

    বোয়িং বিমানের জ্বালানি সুইচে সমস্যা নেই, জানাল এআই

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বোয়িং ৭৮৭ ও বোয়িং ৭৩৭ বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে কোনও সমস্যা নেই, জানিয়েছে এয়ার ইন্ডিয়া। অর্থাৎ , আহমেদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিমান সংস্থা।
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট-এ সামনে এসেছিল ফুয়েল কন্ট্রোল সুই অফ হয়ে যাওয়ার সমস্যা। এরপরেই ভারতে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক রুটে যে সমস্ত বিমান চলাচল করে, তার ফুয়েল সুইচ লক পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। সেই নির্দেশ মতো সমস্ত বোয়িং ৭৮৭ এবং ৭৩৭ পরীক্ষার পর এয়ার ইন্ডিয়া একথা জানিয়েছে।