
এবার মার্কিন-ইজরায়েলি যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরান সেনার সেই মুখপাত্র আলি মহম্মদ নাইনি-র। শুক্রবার ইরানের জাতীয় মিডিয়ার তরফে নাইনির মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়েছে।
দিনকয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাইনি বলেছিলেন, সাহস থাকলে রণতরী পাঠান ডোনাল্ড ট্রাম্প। সেই হুঁশিয়ারির পরেই মৃত্যু হয়েছে তাঁর।
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের রণতরী ডুবিয়ে মারতে খুব মজা পাচ্ছেন তিনি। তাঁর মতে, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় ইরানের নৌসেনা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পালটা সুর চড়িয়েছিলেন ইরান রেভোলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র নাইনি। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন ইরানের নৌসেনা নাকি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে, ব্রিটেনের বিদেশ সচিবকে ফোন করে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আমির আরাঘচি।






