গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই : প্রেসসচিব

    নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই : প্রেসসচিব

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজার যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে।
    এক দিন পেছানো হবে না। সুষ্ঠু  ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। প্রেসসচিব বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনও নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।
    দেখবেন বর্ষার পরই সবখানে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়ে প্রেসসচিব বলেছেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে। এসব বিষয়ে বিশ্বের অনেক দেশে বছরের পর বছর লেগে যায়।