
জয়পুরের এসএমএস হাসপাতালের আইসিইউতে আগুন লাগার সময় মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর। আটকে পড়েছেন রোগীরা। কারও হাতে তখন সালাইন, কেউ বা কোমায়। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত আট জনবে। শর্ট সার্কিট, গাফিলতি আর তালাবদ্ধ গেট কেডে নিয়েছে প্রাণ।
ভয়াবহ রাতে হাসপাতালের ভিতর ভাঙা কাঁচ, জ্বলে যাওয়া যন্ত্রপাতি, আর পোড়া দেহের গন্ধে মিশে গিয়েছে শোক আর ক্ষোভ। ফায়ার অ্যালাম বাজেনি, আগুন নেভানোর ছোট লাল সিলিন্ডারগুলোও পুরো গালি ছিল, দমকল এসেছে এক ঘন্টা পরে, অভিযোগ করেছেন রোগার আত্মীয়রা।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দায় এড়িয়ে বলেছে ধোয়া ও বিষাক্ত গ্যাস এত দ্রুত ছড়াচ্ছিল যে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়। কিন্তু মৃতদের পরিবাবের। চোখে একটাই দৃশ্য ঘুরছে-আগুনের লেলিহান শিখা আর গেটের ওপারে তাঁদের প্রিয়জনের শেষ চিৎকার।
