
ভোটার তালিকায় স্বচ্ছতা থাকা উচিত, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি রাজনৈতিক দলগুলিকে ভোটার তালিকা সরবরাহ করা উচিত। ভারত একটি গণতান্ত্রিক দেশ।
সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের তথ্য জানার অধিকার রয়েছে। কেন প্রতিটি দলকে ভোটার তালিকা সরবরাহ করা হচ্ছে না সেই বিষয়ে সাংবাদিকদের সামনে সোচ্চার হয়েছেন তিনি।গ্রেফতার ঘটনাচক্রে টানা পাঁচ দিন বিহারের এসআইআর ইস্যুতে লোকসভার প্রারম্ভিক কাজকর্মে বিঘ্ন ঘটে। এসআইআর লেখা কাগজ ছিড়ে সংসদ চত্ত্বরে প্রতিবাদ দেখিয়েছেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্বরা।
