
টুজির পর কমনওয়েলথ গেমস। ইউপিএ জমানার আরও এক তথাকথিত দুর্নীতিতে কংগ্রেসকে কার্যত ক্লিনচিট দিয়েছে ইডি। প্রায় দেড় দশক ধরে তদন্ত করেও কমনওয়েলথ গেমসে মূল অভিযুক্ত সরেশ কালমাড়ির বিরুদ্ধে আর্তিক কেলেঙ্কারির কোনও প্রমাণ দিতে পারেনি ইডি।
দিল্লির এক আদালতে কমনওয়েলথ গেমসে কেলেঙ্কারির ক্লোজার রিপোট জমা দিয়েছে ইডি। ওই রিপোর্টে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দীর্ঘ তদন্তের পরও কমনওয়লেথ মামলায় কোনও আর্থিক দুর্নীতির প্রমাণ মেলেনি। এই মামলায় সিবিআই ২০১৪ সালেই ক্লোজার রিপোর্ট দিয়েছে। সিবিআইও কমলওয়েলথ গেমসে কোনও দুর্নীতি পায়নি।
ইডি ক্লোজার রিপোর্ট পেশ করার পরই বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালকে এক সারিয়ে বসিয়ে তোপ দেগেছে কংগ্রেস। জয়রাম রমেশ বলেছেন, সব অভিযোগ যে মিথ্যা সেটা দিনের আলোর মতো পরিষ্কার। প্রধানমন্ত্রী এবং দিল্লির প্রাক্তন মখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তিনি।








