গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata নদী কমিশনের বৈঠকে গঙ্গার জল নিয়ে কথায় হয় নি !

    নদী কমিশনের বৈঠকে গঙ্গার জল নিয়ে কথায় হয় নি !

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতায় ভারত-বাংলাদেশ নদী কমিশনের বৈঠকে গঙ্গা -পদ্মা জলবণ্টন চুক্তি নিয়ে কোন কথা হয় নি বলে খবর।

    আগামী বছরের শেষে গঙ্গা -পদ্মা জলচুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ,স্বভাবতই কলকাতায় দু দেশের নদী বিশেষজ্ঞদের বৈঠকে বিষয়টি উত্থাপিত হবে ,এমনটা আশা থাকলেও ,বাস্তবে তা হয় নি। এর আগে বাংলাদেশের প্রতিনিধিরা ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছেন।শীতকালে যে কোন নদীর জলপ্রবাহ কমে যায় ,তা তাঁরা মেনেও নিয়েছেন। এর পরেই কলকাতায় ভারত-বাংলাদেশ নদী কমিশনের বৈঠকে খবর কথা হয়েছে মহানন্দা বাঁধ এবং বাংলাদেশের কিছু নদীর দূষণ নিয়ে। বৈঠকের পর কোন পক্ষ মুখ না খুললেও ,সূত্রের খবর ,মহানন্দা নদীর ওপর বাঁধ তৈরিতে বাংলাদেশে কিছু নদীতে জল কমে গিয়েছে বলে অভিযোগ করেছেন সে দেশের প্রতিনিধিরা। ভারতের তরফে যুক্তি দেওয়া হয়েছে ,মহানন্দার বেশির ভাগ জলপশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত। ফলে প্রবাহের হেরফের হতে পারে এখানকার নদীগুলোতে।

    বাংলাদেশের নদীতে তার প্রভাব পড়ার সম্ভাবনা কম। অন্যদিকে ,বাংলাদেশের বেশ কিছু নদীর পাশে থাকা চিনির কলের কারণে নদীয়া সহ কয়েকটি জেলায় দূষণ বাড়ছে বলে ভারতের তরফে অভিযোগ করা হয়েছে।