গ্রাম থেকে শহর
News & Much More

31.9 C
Kolkata
31.9 C
Kolkata
More
    Home Kolkata ‘২১-‘২৩-র মত কোনও অশান্তি হয়নি, জানালেন শুভেন্দু

    ‘২১-‘২৩-র মত কোনও অশান্তি হয়নি, জানালেন শুভেন্দু

    0
    27
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২০২১ ও ২০২৩-র তুলনায় বড় কোনও ভোট পরবর্তী অশান্তি পশ্চিমবঙ্গে হয়নি। সিইও দফতর থেকে সাংবাদিক বৈঠকে এমনই সাফ বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    একইসঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের জন্য় বার্তা দিয়ে শুভেন্দু বলেছেন, আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। দিকে দিকে তৃণমূলই অশান্তি ছড়াচ্ছে। এখনও বাংলায় মহাজঙ্গলরাজ রয়েছে। ২০২১, ২০২৩-এর তুলনায় বড় কোনও অশান্তি হয়নি। ভোটাররা অনেকদিন পরে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভবানীপুরে ১০-১৫ বছর অনেকে ভোট দিতে পারেনি।’ শুভেন্দু অধিকারী আরও বলেছেন, পাপীদের অফিসে হাত দেওয়ার দরকার নেই। ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করা হবে। শান্তি ও বিকাশের লক্ষ্যে কাজ করবে বিজেপি। ৫০-৬০টি অভিযোগ এসেছে, ১৬১টি এফআইআর করছে সিবিআই। তৃণমূলের সঙ্গে বিজেপিকে তুলনা করবেন না। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ পরিষ্কার করবেন। সন্দেশখালির অত্যাচারের ঘটনা গোটা দেশ দেখেছে।
    সন্দেশখালির মানুষ শেখ শাহজাহানের ভয়ে গ্রাম ছেড়েছিল। আজ তৃণমূল নেই, সন্দেশখালির মানুষ আবার ফিরে আসছেন।