গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বাংলায় সন্ত্রাস হয়েছে: অমিত শাহ

    বাংলায় সন্ত্রাস হয়েছে: অমিত শাহ

    0
    118
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এবাপ সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, লোকসভায় বিজেপি যেখানেই জিতেছে সেখানেই প্রশাসনকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চালিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
    রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাকেত গোখলে সিবিআই এবং ইডি তদন্ত এবং তার ফলাফল নিয়ে পরিসংখ্যান দিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভল তথ্য দিয়ে সাংসদকে বিপথে চালিত করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদ সাকেত গোখলে।
    তাঁর বক্তব্য, তৃণমূলের সাংসদ যা বলছেন, তা সবই আদালতের নির্দেশে ভোেট পরবতী সন্ত্রাসের ঘটনা। যেখানে আক্রান্ত হচ্ছেন রাজ্যের বিরোধী, বিজেপি কর্মীরা।