
বেশ কয়েকদিন ধরে চলা সহিংস আন্দোলনের জেরে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট এবং প্রাণহানির পর দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল বলে স্বীকার করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি সর্তক করে বলেছেন, প্রশাসনকে অবশ্যই মেনে নিতে হবে,তারা দেশ পরিচালনা ভুল করেছে। জনগণের অভিযোগ উপেক্ষা করলে দেশে আবারও সহিংসতা এবং বিচ্ছিন্নতা ছড়িয়ে পড়বে। উল্লেখ্য পেজেশকিয়ান এমন সময় মন্তব্যটি করেছেন, যখন তেহরানের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক রিপোর্টে পেজেশকিয়ান দাবি করেছেন, অবশ্যই মেনে নিতে হবে,আমরা যেভাবে কাজ পরিচালনা করি তাতে ভুল করেছি।
আগামীতে নিজেদের ভুল সম্পর্কে সচেতন না হলেও আমরা উন্নয়নের দিকে অগ্রসর হতে পারবো না। তিনি বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর দাবি ও সমস্যার প্রতি রাষ্ট্রীয় সংস্থাগুলো উদাসীন থাকলে জনগণের হতাশা আরও বাড়বে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, শাসকগোষ্ঠী দুর্বল জনগোষ্ঠীর দাবি ও সমস্যা উপেক্ষা করলে সমাজে সহিংসতা, উদাসীনতা আরও বাড়বে।









