শুভেন্দুর মুখে খেলা হবে, বদলার হুঙ্কারও

0
372
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করতেই এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে হুঙ্কার। হাওড়ার সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এবার ভোটার তালিকায় খেলা হবে।

খেলা ভাল করেই হবে। তাঁর দাবি বিহারে ৬৫ লাখ নাম বাদ গিয়েছে। এরাজ্যে দ্বিগুণ নাম বাদ যাবে। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে। মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটারদের নামও বাদ পড়বে। একই সঙ্গে তিনি বলেছেন ২০২৬-এ বদলও হবে, বদলাও হবেও। একইসঙ্গে তিনি বলেছেন।

ডিএ বিজেপিই দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। পুলিশের সুযোগ-সুবিধে কমিয়ে দেওয়া হয়েছে। এবার এসব করতে দেওয়া হবে না। একটু অপেক্ষা করতে হবে।