গাজা থেকে পুরো সেনা প্রত্যাহার হবে না

0
83
ছবি সৌজন্যে : এক্স

যুদ্ধবিধ্বস্ত গাজ়া থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ইজ়রায়েল। তবে সব সেনা সরিয়ে নেওয়া হবে না, এমনই জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

কেন পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না ইজরায়েল, তা-ও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস নিরস্ত্র না-হওয়া পর্যন্ত গাজ়ায় ইজরায়েলি সেনা থাকবে। হামাসের উপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ, জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। এর আগে গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাব নেতানিয়াহু এবং হামাসকে দেখানো হয়েছিল। যুযুধান দু’ পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়েছে। পণবন্দিদের ইজরায়েলে ফেরানোর পরিবর্তে নেতানিয়াহু মুক্তি দেবেন ইজরায়েলের জেলে বন্দি প্যালেস্টাইনিদের। এ ছাড়া, গাজ়া থেকে সেনাও প্রত্যাহার করে নেবেন।

আপাতত এই চুক্তি অনুযায়ী কাজ শুরু হয়েছে। তবে সব সেনা প্রত্যাহার করা হবে না, ইজরায়েল মন্ত্রিসভার বৈঠকের পর এমনই জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দিনে সব পণবন্দি ফিরে আসবেন। ইজরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণা শান্তিপ্রস্তাবে কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।