গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National এমন বাঁধ হবে, জল ছাড়লেই সুনামি বিলাওয়ালকে তোপ মিঠুনের

    এমন বাঁধ হবে, জল ছাড়লেই সুনামি বিলাওয়ালকে তোপ মিঠুনের

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত এমন বাঁধ বানাবে, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবেন, সেই জল ছেড়ে দিলে সুনামি তৈরি হয়ে যাবে। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে পাল্টা বিঁধেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
    তাঁর আরও দাবি, এই ভাষায় কথা বলতে থাকলে যদি ভারতের মাথা গরম হয়ে যায়, তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে। তবে বিজেপি নেতার দাবি, এই মন্তব্য পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্যে নয়-পুরোটাই বিলাওয়াল ভুট্টোর জন্য বলা।
    গত রবিবারই আমেরিকা থেকে ১০টি মিসাইল নিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছিল পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। তারপরই ভারতকে আক্রমণ করে বিলাওয়াল ভুট্টো। তাকেই এবার সরাসরি আক্রমণ করেছেন বিজেপি নেতা।