এই বাংলাদেশ মুক্তিযোদ্ধারা চাননি : শেখ হাসিনা 

0
125

বর্তমানের অবরুদ্ধ বাংলাদেশ কারাগারের অন্ধকার কক্ষে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলাদেশে জেলহত্যা দিবস।

 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করার পরে জাতীয় নেতাদের কারাবন্দি করা হয়। নভেম্বরের ৩ তারিখ গভীর রাতে মুক্তিযুদ্ধের চার জন প্রধান নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলি এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে নিয়ে এসে বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়। জেলহত্যা দিবস উপলক্ষে শেখ হাসিনা বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল রাজনীতি ও বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। তাঁর মতে, কিন্তু তার পরেও সে চেষ্টা ব্যর্থ হয়েছিল। আরও একবার তা হবে। হাসিনা তাঁর বিবৃতিতে বলেছেন,  আজকের বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, শোক পালনের অধিকার নেই।

 

গণঅভ্যুত্থানে ৫ অগাস্ট দেশছাড়া হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া হাসিনা লিখেছেন, দেশে বিভিন্ন সময়ে স্বাধীনতা-বিরোধীরা ক্ষমতাসীন হয়েছে।

ছবি  সৌজন্যে : এক্স