গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Lifestyle শিশুর স্মৃতিশক্তি বাড়াতে খাবার

    শিশুর স্মৃতিশক্তি বাড়াতে খাবার

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রতিটি মা-বাবাই শিশুর সঠিক বিকাশ নিয়ে চিন্তিত থাকেন। শুধু সুশিক্ষা নয়, এর সঙ্গে সুস্বাস্থ্য়ও গুরুত্বপূর্ণ। এজন্য শিশুদের সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো প্রয়োজন। অন্যদিকে শিশুদের ভালো স্মৃতিশক্তি তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    এদিকে বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক পরিবেশে শিশুদের তীক্ষ্ণ মনোযোগ, তাদের পড়াশোনা ও অন্যান্য কাজে সাফল্য অর্জনে সাহায্য করে। তাই সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির মাধ্যমে শিশুদের স্মৃতিশক্তি উন্নত করা যায়।সাধারণতঃ বলা হয় একটি সুষম ও পুষ্টিকর খাদ্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই অবস্থায় শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে তাদের খাদ্যতালিকায় কিছু খাবার অন্তর্ভুক্ত করুন।এ ছাড়া তাদের পড়াশোনা ও খেলাধুলায় সক্রিয় রাখুন, যাতে তাদের মন তীক্ষ্ণ ও সক্রিয় থাকে। মনে রাখবেন, স্বাস্থ্যকর খাবার সুস্থ মস্তিষ্কের চাবিকাঠি।এখন প্রশ্ন হল, এমন কোন খাবার আছে, যা শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক।উত্তর হল,সবুজ শাক-সবজি আমাদের স্বাস্থ্যের জন্য় উপকারী, একথা সকলেই জানেন।এর মধ্যে পালং শাক, মেথি ও ব্রকলির মতো সবুজ শাক-সবজি শিশুদের মস্তিষ্ককে সুস্থ ও তীক্ষ্ণ করে তোলে।এসব শাকের মধ্যে রয়েছে আয়রন, ফোলেট ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে।শিশুদের এই শাক-সবজি স্যুপ, পরোটা বা সবজি আকারে খাওয়াতে পারেন।পাশাপাশি দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন দই, পনির ও ঘি শিশুদের মানসিক ক্ষমতা বাড়াতে সাহায্য করে।দুধে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি ১২ থাকে, যা নিউরোট্রান্সমিটার গঠনে সহায়ক।তাই শিশুদের প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস করুন। অন্যদিকে,বিশেষ করে ব্লুবেরি, কমলা, আপেল ও ডালিমের মতো ফলগুলো শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই ফল ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ,যা মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের উন্নতি ঘটায়। সে জন্যে শিশুদের প্রতিদিন অন্তত একটি ফল দিন।বাদাম শিশুদের মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী। এতে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা মস্তিষ্ককে সক্রিয় ও তীক্ষ্ণ করে তোলে।

    সকালে শিশুদের ২-৩টি ভিজিয়ে রাখা বাদাম খাওয়ালে তাদের স্মৃতিশক্তি শক্তিশালী হয়।এ ছাড়া আখরোটও মস্তিষ্কের জন্য উপকারী।এতে রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইটোনিউট্রিয়েন্ট, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।সেজন্যে শিশুদের প্রতিদিন ২টি আখরোট খাওয়ান, যাতে তাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে।