
২১-র জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আসল তৃণমূল তাঁরাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরকে নিশানা করে তিনি জানিয়েছেন, ভয় দেখিয়ে সাময়িক চুপ করানো গেলেও দলের মূল শক্তি ও কর্মীরা তাঁর সঙ্গেই রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেইমানদের আর প্রয়োজন নেই। ধনে-মানে-প্রাণে ভাল থাকুন। নতুনদের নিয়ে নতুন করে লড়াই হবে। কাউকে যদি গ্রেফতারও করা হয়, ভয় পাবেন না। কিছুদিন না হয় জেলে থাকবেন।
বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। ঋতব্রত শিবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করে মমতা-র ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। ঋতব্রত শিবিরের উদ্দেশে মমতার বার্তা, নতুনদের সোনার খনি নিয়ে তিনি নতুন করে শুরু করবেন।
