গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ভারতে শরণার্থী কার্ড চালু, রাষ্ট্রসংঘকে সুপ্রিম তোপ

    ভারতে শরণার্থী কার্ড চালু, রাষ্ট্রসংঘকে সুপ্রিম তোপ

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতে থাকা শরণার্থীদের জন্য সম্প্রতি শরণার্থী কার্ড চালু করেছে রাষ্ট্রসংঘের এজেন্সি। এহেন পদক্ষেপের কড়া নিন্দা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। বললেন, ওরা এখানে শোরুম খুলেছে।
    এবং সার্টিফিকেট ইস্যু করা শুরু করেছে। ২০১৩ সালে সুদান থেকে এদেশে আসা এক ব্যক্তির দায়ের করা আর্জির ভিত্তিতে হওয়া মামলার ছিল শুনানি।বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বেঞ্চে আবেদন করেছিলেন ওই ব্যক্তি। জানান, তিনি অস্ট্রেলিয়ায় যেতে চান। পাশাপাশি সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী সুরক্ষারও আর্জি জানিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর দাবি, তিনি ও তাঁর স্ত্রী ছাড়াও দুই সন্তান, যাদের মধ্যে একজনের বয়স ৪০ দিন, সকলকে শরণার্থী কার্ড দেওয়া হয়েছে।
    আর এই প্রসঙ্গেই তাঁর আইনজীবী এস মুরলিধর জানান, রাষ্ট্রসংঘের এজেন্সি ওই ব্যক্তিকে শরণার্থী কার্ড দিয়েছে। যা শুনে বিচারপতি কান্ত বলেন, রাষ্ট্রসংঘ একটা শোরুম খুলেছে এখানে। আর সার্টিফিকেট ইস্যু করছে। এই নিয়ে কোনও মন্তব্য না।