ওপেনএআইয়ের নতুন এআই মডেল জিপিটি-৫

0
152
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কৃত্রিম বুদ্ধিমত্তা ,এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই অবশেষে বহুল প্রতীক্ষিত লেটেস্ট ভার্সন জিপিটি-ফাইভ লঞ্চ করেছে।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান স্যাম অল্টম্যান একে আরো স্মার্ট, দ্রুত ও কার্যকর হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি চ্যাটজিপিটির এক নতুন যুগের সূচনা করবে। উদ্বোধনের আগে অল্টম্যান বলেছেন,মানব ইতিহাসের পূর্ববর্তী কোনো সময়ে জিপিটি- ফাইভ -এর মতো কিছু কল্পনাও করা যেত না। ওপেনএআই দাবি করছে, নতুন এই মডেল কোডিং ও লেখালেখির মতো ক্ষেত্রে পিএইচডি স্তরের দক্ষতা দেখাতে সক্ষম এবং পূর্ববর্তী মডেলের তুলনায় কম হ্যালুসিনেশন বা ভুয়ো তথ্য তৈরি করবে।এ ঘোষণার আগে ইলন মাস্ক তার এআই চ্যাটবট গ্রক সম্পর্কে দাবি করেছিলেন, এটি সবকিছুতে পিএইচডি স্তরের চেয়েও উন্নত এবং বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই। অন্যদিকে অল্টম্যান বলছেন,জিপিটি-ফাইভ কেবল কোডিং সহায়ক নয়, সম্পূর্ণ সফটওয়্যার তৈরি, উন্নত যুক্তি প্রদর্শন, লজিক ও বিশ্লেষণমূলক উত্তর দেওয়ায় পারদর্শী। তার ভাষায়, জিপিটি-থ্রি ছিল যেন একজন স্কুল শিক্ষার্থীর সঙ্গে কথা বলা, জিপিটি-ফোর ছিল কলেজ শিক্ষার্থীর মতো, আর জিপিটি-ফাইভ প্রথমবারের মতো যেকোনো বিষয়ে পিএইচডি স্তরের বিশেষজ্ঞের মতো মনে হয়।এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই নীতিশাস্ত্রের অধ্যাপক ক্যারিসা ভেলিজ মনে করেন, জিপিটি-ফাইভ -এর ক্ষমতা যতটা প্রচার করা হচ্ছে, বাস্তবে তা নাও হতে পারে।
এডা লাভলেস ইনস্টিটিউটের পরিচালক গাইয়া মার্কাস সতর্ক করে বলেন, এআই যত উন্নত হচ্ছে, এর সঠিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা তত জরুরি হয়ে উঠছে। উল্লেখ্য জিপিটি-ফাইভ চালিত হচ্ছে রিজনিং মডেল-এ, যা সমস্যার সমাধান নিয়ে আরো গভীরভাবে ভাবতে সক্ষম।