
সব জল্পনা-কল্পনা শেষে সম্প্রতি জিপিটি ফাইভ লঞ্চ করেছে ওপেনএআই, তবে মডেলটি ইউজারদের আশায় গুড়েবালি দিয়েছে। অনেক ইউজারই জিপিটি ফোরও ভার্সনকে ফিরিয়ে আনার দাবি করছেন।ওপেনএআই আশা করেছিল, এই সপ্তাহে নতুন জিপিটি ফাইভ মডেল লঞ্চ-র মাধ্যমে তাদের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে জেনারেটিভ এআই মডেলের তালিকা কমিয়ে শুধু একটি মডেল রাখবে।
তবে সবার কাছে এই সিদ্ধান্ত ভালো লাগেনি।কোম্পানিটি চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য পুরোনো ফোরও মডেল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ঘোষণা করেছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। উল্লেখ্য জিপিটি ফাইভ ঘোষণার একদিন পর অল্টম্যান ও ওপেনএআইয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ওয়েব কনটেন্ট রেটিং প্ল্যাটফর্ম রেডিটে ইউজারদের প্রশ্নের জবাব দিয়েছেন।মন্তব্যগুলোতে দেখা গিয়েছে, অনেক ইউজার লেখালেখি ও অন্যান্য কাজে পুরোনো মডেলগুলো যেমন জিপিটি-৪.১, জিপিটি-৪.৫ এবং ৪ও যেভাবে কাজ করত তা বেশি পছন্দ করেন।
কেউ কেউ বলেছেন, পুরোনো মডেলগুলো জিপিটি- ফাইভ -এর তুলনায় বেশি বন্ধুসুলভ ও আলাপমুখী ছিল। এর আগে আস্ক মি এনিথিং- এ পোস্ট করে অল্টম্যান ওপেনএআই প্লাস ইউজারদের জন্য ফোরও বা অন্য মডেল চালুর বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।




