বুলেটপ্রুফ গাড়ি না থাকলে মর্গে থাকতেন: শুভেন্দু

0
579
ছবি সৌজন্যে : নিজস্ব
বুলেটপ্রুফ গাড়িতে না থাকলে মর্গে থাকতাম। কোচবিহারের খাগড়াবাড়িতে কনভয়ে হামলা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহ-র নির্দেশে হামলা চালানো হয়েছে। সরাসরি বলেছেন পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। আক্রমণ করে বলেছেন খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ নয়, তবে পরোক্ষ হচ্ছেন এসপি ঋতিমান ভট্টাচার্য । হুঁশিয়ারি দিয়ে বলেছেন সব হিসেব হবে। এদের সঙ্গে কোর্টে দেখা হবে। কোচবিহার পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে নিজের বুলেটপ্রুফ গাড়ির কাচ দেখিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রোহিঙ্গাদের এনে হামলা চালিয়েছে।
কাঠের মোটা ডান্ডা, পাথর, সব ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি মেরে ফেলতেই হামলা চালানো হয়েছে।