গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment ‘পোশাক দিয়ে বিচার করা হতো’

    ‘পোশাক দিয়ে বিচার করা হতো’

    0
    192
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কয়েক দশক ধরে বলিউডে নিজের স্থান তৈরি করা মালাইকা অরোরা বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে।

    যদিও হিন্দি সিনেমার আইটেম গানে তাঁর উপস্থিতি এখনো রোমাঞ্চ তৈরি করে। যার সর্বশেষ প্রমাণ থাম্মা সিনেমার পয়জন বেবি গানটি। তবে কাজ যতই আলোচিত হোক, সম্পর্ক ও পোশাক নিয়ে বারবারই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে সাক্ষাৎকারে অভিনেতা ও প্রযোজক অর্জুন কাপুরের সঙ্গে শেষ প্রকাশ্য সম্পর্কের কথা উল্লেখ করে মালাইকা বলেছেন, আমি সব সময় ঠোঁটকাটা বলে চিহ্নিত হয়েছি। এখন আমি সেটা আমার মুকুট হিসেবে গ্রহণ করি। যদি কারও আমাকে ভালো না লাগে, তাহলে কোনো সমস্যা নেই, আমি আমার মতোই থাকতে চাই।মালাইকা বলেছেন, ফ্যাশন, ফিটনেস বা যেকোনো সিদ্ধান্ত—আমি কখনো ফর্মুলা অনুসরণ করিনি। সত্যিকারের আত্মবিশ্বাস আসে, যখন আপনি পৃথিবীর জন্য পারফর্ম করা বন্ধ করে নিজের জন্য জীবন শুরু করেন।মালাইকা সম্প্রতি একটি বিজ্ঞাপনের প্রচারে যুক্ত হয়েছেন, যার স্লোগান অর্জন করুন। মালাইকা জানিয়েছেন,এটি শুধু একটি স্লোগান নয়, এটি তাঁর জীবনের বাস্তবতা। জীবনজুড়ে তাঁকে লেবেল দেওয়া হয়েছে। মানুষের মতামত ও প্রত্যাশার সঙ্গে লড়াই করতে হয়েছে। পরে বুঝেছেন, এসব পাত্তা না দিয়ে তাঁকে নিজের মতো চলতে হবে।

    এভাবেই মালাইকা যা অর্জন করার করতে পারবেন। একইসঙ্গে মালাইকা সাক্ষাৎকারে স্বীকার করেছেন, স্বাভাবিকভাবেই জীবনের নানা পর্যায়ে সংশয় তৈরি হয়। তিনি বলেছেন, সংশয় আপনাকে জীবনভর বয়ে বেড়াতে হবে। কারণ, এটি কখনো পুরোপুরি চলে যায় না।