গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home East Burdwan ওরা বাঁচতে দেবে না, মাকে ফোনের পরেই রেললাইনে ছাত্রীর দেহ

    ওরা বাঁচতে দেবে না, মাকে ফোনের পরেই রেললাইনে ছাত্রীর দেহ

    0
    835

    ওরা বাঁচতে দেবে না। মাত্র ৭ সেকেন্ড, মাকে ফোনে এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই কালনায় রেললাইন থেকে ক্লাস টুয়েভের ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে কালনার জিউধারা রেলগেট এলাকায় ছাত্রীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

    ধাত্রীগ্রামের বাসিন্দা কৃষ্ণদেবপুর বিদ্যালয়ে আর্টসের ছাত্রী প্রতিদিনই মায়ের সঙ্গে কালনা শহরের ইংরেজি শিক্ষকের কাছে পড়তে যেতেন। শুক্রবার গিয়েছিলেন। কিন্তু অন্য দিন যে সময় পড়া শেষ হয় শুক্রবার তার কিছু আগেই শিক্ষকের বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছু পরে মাকে ফোন করে বলে ওরা বাঁচতে দেবে না। মাকে মাত্র ৭ সেকেন্ড কথা বলতে সময় নিয়েছিল মেয়ে তারপর আর একটা ফোন এসেছিল কয়েক সেকেন্ড পরেই। কিন্তু তারপর আর কোনও যোগাযোগ করা যায়নি। এরপরে পরিবারের তরফে কালনা থানায় যাওয়া হয়। সঙ্গে সঙ্গে খোঁজও শুরু করে পুলিশ। এর কিছু পরেই জিআরপি থেকে কালনা থানায় ফোন করে জানানো হয় কালনা স্টেশনের কাছে ছাত্রীর দেহ পড়ে থাকার কথা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে পড়তে যেত, সেখান থেকে বাড়ির রাস্তায় না গিয়ে দেড় কিলোমিটার দূরে অন্য রাস্তায় কেন গিয়েছিল। কারা মেয়ের ওপর চাপ সৃষ্টি করছিল। মা প্রাইভেট টিউটরের কাছে দিয়ে যাওয়ার পরে ছুটির আধ ঘণ্টা আগে কেন বেরিয়ে গিয়েছিল।

    এই প্রশ্নগুলোই খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে স্টেশন চত্বরের একাধিক সিসিটিভি ফুটেজে মেয়েকে একাই ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনও সিসিটিভি ফুটেজ নেই।

    ছবি  সৌজন্যে : নিজস্ব