গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs নোদাখালিতে চোরের বাড়ি মার্বেলের, ট্রেড মিল-বাইক-দামি আসবাব

    নোদাখালিতে চোরের বাড়ি মার্বেলের, ট্রেড মিল-বাইক-দামি আসবাব

    0
    216
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নোদাখালিতে কোটিপতি চোর। প্রাসাদোপম বাড়ি দেখে চোখ কপালে পুলিশের। তিনতলা মার্বেল বসানো বাড়ি, ঘরে ফলস সিলিং, বাইক, ট্রেড মিল বাদ নেই কিছুই। জানা গিয়েছে রবিবার রাতে হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় হালদারপাড়ায় একটি বাড়িতে চোর ঢুকেছে বলে খবর পায় পুলিশ।

    এরপরে রাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ হাতেনাতে অমিত দত্ত নামে এক ব্যক্তিকে পাকড়াও করে। এরপর থানায় নিয়ে এসে জেরায় নিজের নাম ভুল বলে পুলিশকে বিভ্রান্ত করছিল। আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজত হয়েছে অমিতের। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অমিত দত্তকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালি গ্রামে যায়। কিন্তু তার বাড়িতে পৌঁছতে হতবাক হয়ে যায় তদন্তকারী অফিসাররা। তিনতলা বাড়ি মার্বেল বসানো, প্রতিটা ঘরে ফলস সিলিং, দামি কাঠের আসবাবপত্র। বাথরুমে রয়েছে বাথটব। ঘরের মধ্যেই রয়েছে শরীর চর্চার ট্রেড মিল। দুই বাইকও রয়েছে। বাড়ির চারপাশে পুল ও ফলের বাগান। পুরো বাড়িই সিসিটিভিতে মোড়া। স্থানীয়রা জানিয়েছেন অমিতরা মহেশতলা থেকে সাতগাছিয়ার চকমানিকের ভেটকাখালিতে জায়গা কিনে বাড়ি করেন। স্থানীয়দের সঙ্গে সম্পর্ক ভাল ছিল। তবে তিনি কি করতেন তা কেউই বিশেষ জানতেন না।

    অমিত দত্ত সঙ্গে ওই বাড়িতে তাঁর স্ত্রী এবং ছেলে ও বউমা থাকেন। স্থানীয়রা আরও জানিয়েছেন অমিত দত্ত সাধারণ পোশাকে সাইকেল নিয়ে বেরোতেন। প্রথমে টিনের বাড়ি ছিল, এরপর হঠাৎ করেই তিনতলা বাড়ি তৈরি করেন। বাড়ি থেকে ঘরের সমস্ত জিনিস চুরির টাকায় কিনা খতিয়ে দেখছে পুলিশ।