
২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঋতব্রতপন্থী তৃণমূল নেতাদেরকে নিয়েও তোপ দেগেছেন তিনি। বলেছেন প্রচুর মাল কামিয়েছে তাই চোরের সঙ্গে চোরগুলো গিয়েছে।
প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বিঁধে তিনি বলেছেন স্নেহাশিসের সঙ্গে যারা থাকতো তারা এত মাল কামিয়েছে, এখন বলছে আর তৃণমূল করেন না। তিনি বলেছেন তৃণমূলের যারা চুরি করেছে, মাল কামিয়েছে তাদের অ্যারেস্ট করা হবে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সমর্থন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব চোরগুলো গিয়েছে। চোরের সঙ্গে চোর মিলেছে তবেই না বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে। এরা প্রচুর মাল কামিয়েছে।
শুধু কালীকে ধরলে হবে, কলম দোয়াতকেও ধরতে হবে। নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
