গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata তৃতীয় কোভিড আক্রান্তের মৃত্যু

    তৃতীয় কোভিড আক্রান্তের মৃত্যু

    0
    83
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    পশ্চিমবঙ্গে তৃতীয় কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভর্তি হয়েছিলেন বছর ৭৪-র ওই বৃদ্ধ। হাসপাতাল সূত্রে খবর বৃদ্ধের ফুসফুসে সংক্রমণ ছিল। তাঁকে সবরকম সাপোর্ট দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে।

    ডেথ সার্টিফিকেটে কোভিডের উল্লেখ রয়েছে। এর আগে বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ৪৩ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। কেন্দ্রের কোভিড রিপোর্ট বলছে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭।

    সোমবারই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে রাজ্য সরকার যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছে।