রায়বরেলিতে গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্ম

0
139
Third generation of Gandhi family in Rae Bareli
Third generation of Gandhi family in Rae Bareli
ব্র্যান্ড নরেন্দ্র মোদীতে চিড় ধরলেও লোকসভায় জয়ের হ্যাট্রিক করতে চলেছে এনডিএ জোট। তবুও ভাঙল না উত্তরপ্রদেশের রায়বরেলির মিথ।

রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্ম রাহুল গান্ধী। ৪ লাখের বেশি ভোটের তিনি ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এমনকী গণনার মাঝেই হার স্বীকার করে নিয়েছিলেন তিনি। অর্থাৎ লোকসভায় যথারীতি কংগ্রেসকে স্বমহিমায় ফিরিয়েছে রায়বরেলি। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধীর পর রাহুল গান্ধীকেও জয়ের আস্বাদে স্বাগত জানিয়েছে সাই নদীর তীরের বাসিন্দারা। তিনবার ব্যাতিক্রম হলেও ১৯৫২ থেকে শুরু করে যতবার লোকসভা ভোট হয়েছে, রায়বরেলিতে জিতেছে হাত প্রতীকই। ২০-র মধ্যে ১৭ বারই। ইতিহাস বলছে, কংগ্রেস ছাড়া বিকল্প কাউকে ভাবেনই না রায়বরেলির ভোটাররা। ফিরোজ গান্ধী দিয়ে শুরু, সর্বশেষ ২০১৯ এর ভোটে সনিয়া গান্ধী। ৫ বছর আগের শেষ সাধারণ নির্বাচনে গেরুয়া ঝড়ে উত্তরপ্রদেশ-সহ হিন্দি বলয়ে ধুয়েমুছে সাফ হয়ে যায় কংগ্রেস। এমনকী উত্তরপ্রদেশে তাদের আরেক গড় আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান খোদ রাহুল গান্ধী। কিন্তু রায়বরেলিতে যথারীতি সেই কংগ্রেস।ভাঙল না রায়বরেলি, কংগ্রেস এবং গান্ধী পরিবারের মিথ।