
পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত স্থানীয় বাসিন্দাদেরও মদত রয়েছে, বিস্ফোরক দাবি করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
স্থানীয়দের সাহায্য ছাড়া এই ধরনের এই জঙ্গি হামলা হতে পারে না বলেই মত তাঁর। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা জম্মু-কাশ্মীরের হামলাকে অত্যন্ত দুঃখজনক ও মানবতার হত্যা বলে উল্লেখ করে বলেছেন, পহেলগাঁও জঙ্গি হামলায় যে কেউ যুক্ত থাকতে পারে। যতক্ষণ না অভিযুক্তদের ধরতে পারা যাচ্ছে, ততক্ষণ কিছু বলা যাবে না।
পাকিস্তানকে দুষে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, কাশ্মীরিরা শান্তিতে রয়েছেন হাজার হাজার পর্যটক আসছেন, পাকিস্তানের এটা ভাল লাগছিল না। ১৯৪৭ সাল থেকেই ওরা যেভাবে পারছে, ভারতকে ধ্বংস করতে চাইছে। বাইটঃ ফারুক আবদুল্লা
