গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology ৫ হাজার বছরে প্রথম হায়েনা মিলল মিশরে

    ৫ হাজার বছরে প্রথম হায়েনা মিলল মিশরে

    0
    127
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    পাঁচ হাজার বছরের মধ্যে এই প্রথম মিশরের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক দাগওয়ালা হায়েনার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ম্যামালিয়া’তে প্রকাশিত এই বিস্ময়কর আবিষ্কারটি রীতিমতো অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের।

    সুদান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই একাকী,ক্রোকুটা ক্রোকুটা নামের হায়েনাটির সন্ধান মেলে। তবে দুর্ভাগ্যক্রমে, গবাদি পশুকে আক্রমণ করার কারণে হায়েনাটিকে হত্যা করে স্থানীয় লোকজন।এ আবিষ্কারটি গুরুত্বপূর্ণ, কারণ দাগওয়ালা হায়েনা সাধারণত আরও দক্ষিণে অর্থাৎ আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে পাওয়া যায়।গবেষণার প্রধান লেখক ও মিশরের আল-আজহার ইউনিভার্সিটি’র ড. আবদুল্লাহ নাগি বলেছেন,হায়েনার বিভিন্ন ছবি ও ভিডিও দেখার আগে পর্যন্ত তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল একেবারে অবিশ্বাস্য। তবে প্রমাণ দেখার পর পুরোপুরি হতবাক হয়েছেন।জানা গেছে,সুদানের যে স্থানে হায়েনাটি পাওয়া গেছে সেটি এর পরিচিত পরিসর থেকে পাঁচশ কিলোমিটার উত্তরে অবস্থিত। বিজ্ঞানীরা বলছেন,পরিবেশের পরিবর্তন হয়তো হায়েনার অভিগমণের জন্য নতুন এক পথ তৈরি করে দিয়েছে।কীভাবে এই দাগওয়ালা হায়েনা মিশর পৌঁছাল তা খতিয়ে দেখতে ১৯৮৪ থেকে ২০২২ সাল পর্যন্ত পাওয়া স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে গাছপালা ও বৃষ্টিপাতের পরিবর্তন ট্র্যাক করেছে গবেষণা দলটি।

    এসব তথ্যে দেখা গেছে, গত দু’ দশকের চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলের বৃষ্টিপাত ও উদ্ভিদের পরিমাণ বেড়েছে।এটি শিকারী প্রাণীদের জন্য পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। ফলে এ অঞ্চলে টিকে থাকা সহজ হয়ে উঠেছে হায়েনাদের জন্য।