গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology এ দশক হবে রোবোটিক্স, স্বচালিত গাড়ির যুগ

    এ দশক হবে রোবোটিক্স, স্বচালিত গাড়ির যুগ

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী বছরগুলোতে স্বচালিত গাড়ি ও রোবোটিক্স ক্ষেত্র অনেক বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র প্রধান জেনসেন হুয়াং।প্যারিসে অনুষ্ঠিত ভিভা টেক সম্মেলনে হুয়াং বলেছেন, এই দশক হতে চলেছে স্বচালিত গাড়ি, রোবোটিক্স ও স্বচালিত মেশিনের দশক। উল্লেখ্য,চালকবিহীন গাড়ি তৈরিতে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া।

    কারণ,এ গাড়ির জন্য কোম্পানিটি প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই বিক্রি করছে।এদিকে অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় স্বচালিত গাড়ি বেশি দেখা যাচ্ছে। আমেরিকার স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলসের মতো কিছু জায়গায় রোবোট্যাক্সি পরিষেবা পরিচালনা করছে গুগলের মালিকানাধীন ,ওয়েইমো কোম্পানি।অন্যদিকে, এরইমধ্যে নিজেদের নিজস্ব রোবোট্যাক্সি পরিষেবা চালু করেছে বাইদু ও পনি ডটএআই’সহ বেশ কয়েকটি চীনা কোম্পানিও। তবে এখনও স্বচালিত গাড়ি তেমনভাবে চালু হয়নি ইউরোপে।

    এর মূল কারণ হচ্ছে ইউরোপে এখনও স্বচালিত গাড়ি চালানোর জন্য আইন-কানুনের বিষয়টি স্পষ্ট নয়। ফলে এ প্রযুক্তির বিভিন্ন কোম্পানি সহজে নিজেদের পরিষেবা শুরু করতে পারছে না।তবে ধীরে ধীরে এ প্রযুক্তি ইউরোপেও গুরুত্ব পাচ্ছে। ব্রিটেনে অটোনোমাস ভেহিকল অ্যাক্ট নামের এক আইন পাস হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে ব্রিটেনের রাস্তায় স্বয়ংচালিত গাড়ি চালুর পথ তৈরি করেছে।