
আগের সরকারের থেকে এই সরকার ভাল কাজ করবে। আশাবাদী তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। তাঁর কথায় তিনি যেই সেক্টরে কাজ করেন।
অন্তত সেই সেক্টরে এই সরকারের আমলে সমস্যা হবে না বলে মনে করেন তিনি। দেব আরও বলেছেন নতুন সরকার সবে হয়েছে, এখনও এক মাসও হয়নি। এখন মন্ত্রিসভাও পুরোপুরি গঠন হয়নি। ভাল কিছু পেতে গেলে সময় দেওয়া উচিত। অন্তত একটা বছর তো সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি। দেব আরও বলেছেন বাংলার মানুষের শুভেচ্ছা এই সরকারের ওপর আছে, তাঁরও বিশ্বাস রয়েছে।
এদিকে অভিনেতা অঙ্কুশ হাজরা বলেছেন পরিচালক অনীক দত্ত-র ছবি নন্দনে চলতে দেওয়া হয়নি। এই সরকারের আমলে হয়ত সেই সমস্যাগুলো হবে না।
