এটা অস্তিত্ব রক্ষার ও বাঁচার লড়াই : শুভেন্দু 

0
144
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এটা অস্তিত্ব রক্ষার ও বাঁচার লড়াই, সবাইকে একজোট হতে হবে। নন্দীগ্রামের জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, বারুইপুরে তাঁর গাড়ি ভেঙেছে জেহাদিরা।
এই ধরণের দুষ্কৃতীদের হানাহানি বন্ধ করতে হবে। নইলে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে। শুভেন্দুর মন্তব্য, পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতন সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। যাতে করে সেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বাঁচতে পারেন, আর রাজ্যে তৃণমূল থাকলে রাজ্যে সু’শাসন নয়।
নৈরাজ্যের সৃষ্টি হবে। দিকে দিকে ভোট হচ্ছে আর সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ভোট লুঠ করছে, মানুষ ভোট দিতে পারছে না।