গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National এই প্রথম তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের

    এই প্রথম তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকার সময়ই আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    ২০২১ সালের ১৫ অগাস্ট আফগানিস্তানে অলিবান ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রী পর্যায়ের দুই দেশের মধ্যে সরাসরি কথা হয়েছে। এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী জয়শঙ্কর একথা জানিয়ে লিখেছেন, পহেলগাঁও জঙ্গিহানার নিন্দা করার জন্য ভারত কৃতজ্ঞ। তিনি আরও জানিয়েছেন, দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়নে একে অপরকে সমর্থন নিয়েই কথা হয়েছে তাঁদের মধ্যে। একইসঙ্গে জঙ্গি হানার দায় যেভাবে আফগানিস্তানের ঘাড়ে ঠেলতে চেয়েছিল পাকিস্তান, তারও নিন্দা করেছেন তিনি।
    তালিবানের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আরও আফগান নাগরিকদের যেন ভিসা দেওয়া হয়, বিশেষ করে যারা চিকিৎসা করাতে ভারতে আসতে চান। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও চাবাহর বন্দর নিয়ে আলোচনা হয়েছে।