গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Sports এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন রোনালদো

    এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন রোনালদো

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    ৪১ বসন্ত পার করছেন,অনেকে যেখানে ত্রিশের কোঠা পার হতেই বুটজোড়া তুলে রাখেন সেখানে এই বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

    ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় তাই অবসর নিয়েই প্রশ্ন বেশি শুনতে হয়েছে রোনালদোকে।শুনতে যে মোটেও ভালো লাগে না তার, স্পষ্ট করে আবারও জানালেন রোনালদো। কারো কথায় নয়, নিজের ইচ্ছায় থামবেন জানিয়ে সিআর সেভেন বলেছেন, আমি যখন চাইব তখন থামব।আপনারা সব সময় একই প্রশ্ন করেন, এটাই কি আপনার শেষ? আমরা সামনে দেখব। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন সেটা না জানালেও এটাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে জানিয়ে দিয়েছেন রোনালদো।

    পর্তুগাল অধিনায়ক বলেছেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই।