এটাই প্রস্থানের সঠিক সময়, ইস্তফা নিয়ে আনন্দ বোস

0
65
ছবি সৌজন্যে : নিজস্ব

এটাই প্রস্থানের সঠিক সময়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফার পর প্রথমবার মুখ খুলেছেন সিভি আনন্দ বোস। রবিবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন প্রবেশ ঘটলে প্রস্থান অনিবার্য।

রাজ্যপাল হিসেবে ১২শ দিন কাটিয়েছেন। ক্রিকেটের হিসেবে ১২টি সেঞ্চুরি। সেটা যথেষ্ট। থামারও সময় আছে। তাঁর মনে হয়েছে এটাই প্রস্থানের সঠিক সময়। রাজনৈতিক চাপে সিভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে সদ্য প্রাক্তন রাজ্যপাল বলেছেন শুনলাম। কোনও অ্যাকশনও নেই নেই, রিয়্যাকশনও নেই। তিনি বলেছেন দিল্লি গিয়ে নয়, কলকাতায় বসেই পদত্যাগ করেছেন। কিন্তু মেয়াদ শেষের আগে পদত্যাগ নিয়ে প্রশ্নে বোস বলেছেন খেলায় একটা নিয়ম আছে, খেলা কখন শেষ করতে হবে, তা জানা জরুরি। নতুন রাজ্যপালের প্রবেশের অথ পুরনো গভর্নরের প্রস্থান। তাঁর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে পদত্যাগ করেছেন। রাজ্যপালের পদ থেকে সরলেও সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের ভোটার।

সেই প্রসঙ্গে তিনি বলেছেন তিনি গর্বিত পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে। ভোটার তালিকায় নাম রয়েছে। অবশ্যই ভোট দিতে আসবেন। আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে বোস জানিয়েছেন আপাতত কারণ গোপন থাক। সঠিক সময় এলে সব জানা যাবে।