
জয় মেলেনি ৫ আসনে, জেতা আসন মাদারিহাটও হাতছাড়া হয়েছে। তারপরেও বিজেপির পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না।
পাশাপাশি তিনি এও বলেছেন হাতে মাত্র ১ বছর। নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল দরকার। এরজন্য রাস্তায় আরও বেশি করে নামতে হবে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য উপনির্বাচনে এরকমই ফল হয়। ২০২৬-এ রাজ্যে বিজেপি-ই সরকার গঠন করবে।
সুকান্ত মজুমদারের কথায় উপনির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক থাকে। শনিবার নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, মেদিনীপুর এবং তালডাংরা এই ছয় আসনের উপনির্বাচনে ছটিতেই জয় পেয়েছে তৃণমূল।
ছবি সৌজন্যে : নিজস্ব
