আনচেলত্তি-সিমিওনে বিরোধ তুঙ্গে

0
219
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দিয়েগো সিমিওনের বিবাদের উত্তাপ যেন বেড়েই চলেছে।নতুনভাবে মন্তব্য করে সেই বিবাদের আগুনে ঘি ঢেলেছেন সিমিওনে।

এবার সরাসরি আনচেলত্তির স্মৃতিশক্তি নিয়েই খোঁচা দিয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।শেষ ঝামেলার শুরু কোপা দেল রেতে সেলতা ভিগোর বিপক্ষে রিয়ালের ৫-২ গোলের জয়ের পর।সেই ম্যাচে সেলতাকে রেফারি প্রাপ্য পেনাল্টি দেননি বলে অভিযোগ উঠে।এ ঘটনার প্রতিক্রিয়ায় সিমিওনে বলেছিলেন, ম্যাচ থেকে শুরু হয়নি। এটা ১০০ বছর ধরে চলে আসছে। জানেন না মানুষ বিস্মিত হচ্ছে কেন?সিমিওনের এই প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেননি আনচেলত্তিও। সিমিওনেকে এক হাত নিয়ে তিনি বলেছেন,গ্যালারি খুশি রাখতে এমন কথা বলতে হয়। ১২৫ বছরের ইতিহাসে রিয়াল মাদ্রিদ কী করেছে, তা গোটা দুনিয়া জানে। তাঁর ধারণা,এগুলোই কাঁটা হয়ে কারও গায়ে বিঁধছে।তবে জবাব ও পাল্টা–জবাবেও থামছে না এ লড়াই।এবার আবার আনচেলত্তিকে নতুন করে খোঁচা দিয়েছেন সিমিওনে। আতলেতিকো কোচ বলেছেন, তিনি কখনো তাঁর সহকর্মীদের মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেন না। শুধু কিছু কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন।এটাই স্বাভাবিক,তারা খুব ভালো দল।

খুব ভালো করছে। কিন্তু তারা যখন অন্য দল নিয়ে কথা বলে, তখন তারা অন্য কিছুই বলে।