
এই সরকারের কাছ থেকে মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খামি। এরকম অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ এবং অযোগ্য সরকার ভারতবর্ষের কোনও রাজ্য আগে দেখেনি।
সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, উত্তরবঙ্গের মানুষের চোখের জল মোছানোর জন্য এই সরকারের কোনও প্রচেষ্টা ছিল না, আর নেইও। ভুটানের মানুষ এসে ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি? নদীগুলি থেকে বালি তুলে নিয়ে যায়নি? ধধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে। এই সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের কোনও আস্থা নেই। টানা বৃষ্টি ও ভূমিধসে জেরবার দার্জিলিং, কালিম্পং ও মিরিক। মৃতের সংখ্যাও বেড়েছে উত্তরোত্তর।
রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, উত্তবের বিপর্যয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। আর এই আবহে সেই পথেই রওনা দিলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ।
