শিশু যৌন নির্যাতন লেকটাউনে, ক্যানিংয়ে অপহরণ

0
25
ছবি সৌজন্যে : নিজস্ব

বারুইপুরকাণ্ডের মধ্যেই এবার লেকটাউনে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের শিশু। অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে আর জি কর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন।

ডাক্তারি পরীক্ষার সময় চিকিৎসকরা যৌন নির্যাতনের লক্ষণ দেখতে পেয়ে আর জি কর পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপরেই টালা থানা একটি জিরো এফআইআর দায়ের করে। পরে সেটি লেকটাউন থানায় পাঠানো হয়। কারণ শিশুটির বাড়ি দক্ষিণ দাড়ি এলাকায় যেটি লেকটাউন থানার অন্তর্গত। পরিবারের বয়ান এবং প্রাথমিক তদন্তে ভিত্তিতে শিশুটির মামাকে আটক করেছে পুলিশ। এখনও আর জি কর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি। এদিকে ক্যানিংয়ে টিউশন পড়তে যাওয়ার পথে শিশুকে অপহরণের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। পরিবারের অভিযোগ এক মহিলা শিশুটিকে অপহরণ করে শিয়ালদহ গামী ট্রেনে উঠেছেন।

ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছলে মহিলার হাত ছাড়িয়ে পালিয়ে আসে রামিজ নামে শিশুটি। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় মতিলাও। অপরিচিত মহিলা খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।