গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment এবার পর্দায় আয়ুষ্মান-শর্বরীর প্রেম 

    এবার পর্দায় আয়ুষ্মান-শর্বরীর প্রেম 

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আয়ুষ্মান খুরানা অভনীত পতি পত্নী অউর ওহ দো’এর ঝলক প্রকাশ্যে এসেছে। সারা আলি খান, ওয়ামিকা গাব্বি, রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে মুচমুচে রোম্যান্টিক সব দৃশ্য ধরা দিয়েছেন আয়ুষ্মান।

    মাখমাখ প্রেম জমে উঠতেই ফের আরও এক নায়িকার সঙ্গে রোম্যান্সে মজলেন অভিনেতা। প্যাচপ্যাচে গরমে যখন মানুষ নাজেহাল তখন প্রেমে ডুব দিচ্ছেন আয়ুষ্মান, কখনও একসঙ্গে তিন গ্ল্যামারাস নায়িকার কেষ্ট তো কখনও আবার মন মজেছে শর্বরীতে।আসলে যা ঘটবে পুরোটাই পর্দায়। একজন অভিনেতা হিসেবেই পতি পত্নী অউর ওহ দো- সহ আরও একটি ছবিতে সহ অভিনেত্রীর প্রেমে মশগুল হবেন আয়ুষ্মান। পরিচালক সূরজ আর বরজাতিয়ার নির্দেশনায় অভিনেত্রী শর্বরীর সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করবেন আয়ুষ্মান। ইয়ে প্রেম মোল লিয়া ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী বাগ। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সূরজের নতুন ছবি। ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেও চরিত্রদের লুক এখনও প্রকাশ্যে আসেনি। আর এখানেই মনে পড়ে যায় সলমন খান ও সোনম কাপুর অভিনীত আদ্যোপান্ত প্রেমের ছবি প্রেম রতন ধন প্যায়ো। কেন্দ্রীয় চরিত্র প্রেম দর্শকের মনে দাগ কেটেছিল।ভাইজানের সঙ্গে আর জুটি না বাঁধলেও আয়ুষ্মানের মধ্যেই প্রেমিক চরিত্রকে খুঁজে পেয়েছেন সূরজ আর বরজাতিয়া।

    প্রায় এক দশকেরও বেশি সময় পর,প্রেম চরিত্রের প্রত্যাবর্তনে ইতিমধ্যেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। একইসঙ্গে এই ছবির মাধ্যমে আরও একবার হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করছেন পরিচালক সূরজ আর বরজাতিয়া।