গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata এবার পুলিশকেই হুমকি ব্রাত্য-র 

    এবার পুলিশকেই হুমকি ব্রাত্য-র 

    0
    22
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এবার পুলিশ-প্রশাসনিক আধিকারিকদের সরাসরি হুমকি দিয়েছেন ব্রাত্য বসু। তাঁর সাফ কথা বিজেপির কথায় যারা কাজ করছে তাদের তালিকা তৈরি হচ্ছে।

    হুঁশিয়ারি দিয়ে বলেছেন চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল। তাই যারা বিজেপির হয়ে কাজ করছেন তাদের কিন্তু বাংলাতেই কাজ করতে হবে। ব্রাত্য বসু আরও বলেছেন তৃণমূল নেত্রীর ভালবাসা মানে দুর্বলতা নয়। প্রায় সব সভাতেই বিজেপি নেতৃত্বকে বলতে শোনা যায় যেসব পুলিশ প্রশাসনের কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজ করছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে। ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেছেন রাজ্য প্রশাসনও তালিকা করছে, রাজ্য প্রশাসনও একইভাবে তালিকা তৈরি করে রাখছে। কোন কোন বেঙ্গল ক্যাডার-র আধিকারিক বিজেপির নির্দেশ মেনে কাজ করছেন। তারওপর কড়া নজর রাখা হচ্ছে।

    ব্রাত্য বসু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহশীল এবং ক্ষমাপ্রবণ মানুষ। কিন্তু সেই ভালবাসাকে কেউ যেন দুর্বলতা না ভাবেন। প্রশাসনের কর্তারা যেন নিরপেক্ষভাবে কাজ করেন।