এবার হিজাবে দীপিকা, দাড়িতে রণবীর 

0
187
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

এর আগে দীপিকা পাডুকোন কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন মুসলিম ঘরানার নামের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর।

এবার দুজনে ধরা দিয়েছেন ভিন্ন লুকে।সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে ঘুরে আবুধাবি শহর দেখাচ্ছেন দর্শককে। যা দেখে কৌতূহলী হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা।মূলত এটি একটি বিজ্ঞাপন।জানা গেছে আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নিয়েছেন দীপিকা।অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের।একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন।

গত দু’ বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংএর হাতেও।