
ডব্লিউএইচও সতর্ক করতে না করতেই পাকিস্তানে এবং ইউরোপে অতি সংক্রামক নতুন ধরনের মাঙ্কিপক্স বা এমপক্স স্ট্রেন সনাক্ত হয়েছে। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে।
আফ্রিকার বাইরে সুইডেন যখন নতুন ধরনের প্রথম সংক্রমণের ঘোষণা করেছে তখন ডিআর কঙ্গোতে এ রোগে শত শত মানুষ মারা গেছে।সুইডেনের ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনো একটি অঞ্চলে ছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। আফ্রিকার ওই অঞ্চলে সম্প্রতি এমপক্স ক্লেইড ১ ব্যাপকভাবে ছড়িয়েছে।পাকিস্তানে এমপক্স ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী সনাক্ত করা হয়েছে। পাকিস্তানের উত্তর খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা ওই রোগীদের মধ্যে প্রথমে ভাইরাল সংক্রমণ সনাক্ত করা হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির একটি নতুন রূপ শনাক্ত হওয়ার পর একে খুব উদ্বেগজনক উল্লেখ করে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
