এবার ভারত -রাশিয়া যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান

0
274
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সাড়ে তিন দশকেরও বেশি সময় পরে ভারত ফের মাঝারি মাপের এসজে-১০০ যাত্রিবাহী বিমান তৈরি করবে। এর জন্য রুশ সংস্থা ইউনাইটেড এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন-র সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে ভারতের হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড।

সমঝোতা অনুসারে, ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য এসজে-১০০ বিমান তৈরি করার স্বত্ব পেয়েছে হ্যাল। এর আগে ১৯৬১ সালে যাত্রিবাহী বিমান অভ্র এইচএস-৭৪৮’ তৈরি শুরু করেছিল হ্যাল। তবে ১৯৮৮ সালে তা আবার বন্ধও হয়ে যায়। মাঝে ৩৭ বছরের ব্যবধানের পরে ফের রুশ সংস্থার সহযোগিতায় ভারতে মাঝারি মাপের অসামরিক বিমান তৈরি শুরু হচ্ছে।

এসজে-১০০ বিমানগুলি সাধারণত স্বল্প দূরত্বের যাত্রার জন্য তৈরি। এগুলি বোয়িংয়ের ‘ড্রিমলাইনার’-এর মতো বড় বিমান নয়। অন্তর্দেশীয় উড়ান পরিষেবায় সাধারণত যে মাপের বিমান ব্যবহার হয়, এগুলিও সেই রকমই। এখনও পর্যন্ত ২০০টিরও বেশি এসজে-১০০ বিমান তৈরি হয়েছে। ১৬টিরও বেশি উড়ান সংস্থা এই বিমানগুলিকে ব্যবহার করে।