
ফের একবার মে ডে কল আতঙ্ক তাড়া করে বেরিয়েছে বিমানের যাত্রীদের। গৌহাটি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে বেঙ্গালুরু বিমানবন্দরে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট মে ডে সংকেত দিয়েছিলেন।
ফলে অবতরণের বিকল্প হিসাবে বেঙ্গালুরু বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, ১৬৮ জন যাত্রী নিয়ে গৌহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান বৃহস্পতিবার রাতে চরম সংকটের মুখে পড়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট মে ডে সংকেত দেন এবং অবশেষে বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ইন্ডিগো ফ্লাইট ৬ই-৬৭৬৪ গৌহাটি থেকে বিকাল ৪ টে ৪০ মিনিটে উড়ে যায় এবং রাত ৭ টা ৪৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু রানওয়েতে ল্যান্ডিং গিয়ার ছোঁয়ার পর পাইলট সিদ্ধান্ত নেন গো অ্যারাউন্ড বা অবতরণ বাতিল করার-যা একপ্রকার ব্যাঙ্কড ল্যান্ডিং।





