
এবার ভোটের ময়দানে কামদুনি আন্দোলনে মুখ টুম্পা কয়াল। বিজেপিতে যোগ দিতে চেয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে দেখা করেছেন। টম্পা কয়াল নিজেই জানিয়েছেন বিজেপিতে যোগ দিচ্ছেন।
শমীক ভট্টাচার্য-র সঙ্গে কথা হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় এসে আন্দোলন করতে চান বলে জানিয়েছেন টুম্পা। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী বলে পরিচিত মৃন্ময় কাশ্যপি। ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর মৃণ্ময় কাশ্যপির স্ত্রী শ্রাবণী কাশ্যপিও বিজেপিতে যোগ দিয়েছেন।
এর আগে বছর নভেম্বরে তৃণমূলে তাঁরা অবহেলিত, অপমানিত বলে দাবি করেছিলেন। তখনই ঘোষণা করেছিলেন শিবির বদলের। সেই ঘটনার কয়েক মাস পর স্বামীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কাউন্সিলর।








