গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Coochbehar এবার তুফানগঞ্জের দীপঙ্করকে এনআরসি নোটিস

    এবার তুফানগঞ্জের দীপঙ্করকে এনআরসি নোটিস

    0
    573
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও কোচবিহারের বাসিন্দার কাছে এসেছেন অসমের এনআরসি নোটিস। তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকারের কাছে এনআরসি নোটিস এসেছে।
    জানা গিয়েছে দীপঙ্কর সরকার বছর কয়েক আগে অসমের গৌহাটিতে কাজে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশি সন্দেহে তাঁকে একবার আটকও করে পুলিশ। তবে নতি দেকানোর পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর কোচবিহারে ফেরেন। তাঁর অভিযোগ এবছর জানুয়ারি মাসে প্রথমবার তাঁর বাড়িতে অসম সরকারের এনআরসি নোটিস পাঠায়। এরপর দ্বিতীয় নোটিস আসে মার্চে। এদিকে কোচবিহারের একের পর এক বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠানো নিয়ে সরব হয়েছে তৃণমূল। দীপঙ্কর সরকারে নিয়ে এলাকায় মিছিল করেছে তৃণমূল। এই নিয়ে অসম সরকারের এনআরসি নোটিস পেয়েছে রাজ্যের ৫ বাসিন্দা। তারমধ্যে ৪ জনই কোচবিহারের এবং একজন আলিপুরদুয়ারের বাসিন্দা। শুরুটা
    হয়েছিল কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে, এরপর আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, তারপর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস এবং কোচবিহারের মোমিনা বিবি। এবার সেই তালিকায় জুড়েছে দীপঙ্কর সরকারের নাম। অসম সরকারের নোটিসের পর থেকে উৎকন্ঠায় দিন কাটছে তাঁর।